চিংড়ি ভালবাসেন? রবিবারের ভূরিভোজে চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিংড়ির পোলাও

21st January 2024 11:10 am Country News
চিংড়ি ভালবাসেন? রবিবারের ভূরিভোজে চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিংড়ির পোলাও


রবিবার দুপুরে একটু ভাল খাওয়াদাওয়া না হলে কি চলে! তবে প্রতি রবিবার পাঁঠার মাংস খেলে শরীরে কোলেস্টেরল বাড়তে সময় লাগবে না। রবিবার ভাল মন্দ খেতে ইচ্ছা করলেও হেঁশেলে খুব বেশি সময় কাটাতে ভালবাসেন না অনেকেই। বাড়িতে চিংড়ি মাছ থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিংড়ির পোলাও। রইল রেসিপি।

উপকরণ:

 

চিংড়ি: ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি: এক কাপ

 

আদা রসুন বাটা: ২ চেবিল চামচ

 

টোম্যাটো: ১ কাপ

 

কাঁচালঙ্কা: ৪-৫টি

 

নুন: স্বাদ মতো

 

বাসমতি চাল: আধ কেজি

 

গোটা গরমমশলা: ৫ গ্রাম

 

তেজপাতা: ২টি

 

লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

 

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

 

ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ

 

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

 

নুন ও চিনি: স্বাদমতো

 

তেল ও ঘি: পরিমাণ মতো:

প্রণালী:

 

চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। চিংড়ি মাছ আগে থেকে হালকা করে ভেজে রাখুন। এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা রসুন বাটা, টোম্যাটো ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এ বার শুকনো মশলাগুলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে চিংড়িমাছ দিয়ে মিশিয়ে নিন। এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে কাঁচালঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম জল ও নুন দিয়ে ভাত রান্না করে নিন। এ বার ভাতের সঙ্গে চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছু ক্ষণ দমে রেখে দিন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।