ভ্যালেন্টাইনে Samsung-এর ভালোবাসা 12000 টাকা পর্যন্ত ছাড়ে মিলছে লেটেস্ট Galaxy S24 ফোনগুলি

13th February 2024 8:09 pm Country News
ভ্যালেন্টাইনে Samsung-এর ভালোবাসা 12000 টাকা পর্যন্ত ছাড়ে মিলছে লেটেস্ট Galaxy S24 ফোনগুলি


মাত্র কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি Samsung, তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ লাইনআপ Galaxy S24 লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে মোট তিনটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এসেছে - Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra। সেক্ষেত্রে আধুনিক ফিচারে ঠাসা এই ফোনগুলির দামের অঙ্কটা এমনিতে বেশি হলেও, এখন এগুলি সস্তায় কেনার সুযোগ মিলছে।আসলে, Samsung নিজেই এবার বিশেষ Valentine's Day Sale দিতে শুরু করেছে, যেখানে উল্লিখিত তিন-তিনটি নতুন ডিভাইস সর্বোচ্চ ১২ হাজার টাকা ছাড়ে কেনা যাবে। চলুন, এখন দেখে নিই Galaxy S24 সিরিজের কোন মডেলে কী অফার দিচ্ছে Samsung।

Samsung-এর ভ্যালেন্টাইন সেল, Galaxy S24 এবং S24+ ফোনে পাবেন এই অফার

স্যামসাংয়ের ভ্যালেন্টাইন ডে সেলে গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনগুলিতে ফ্ল্যাট ডিসকাউন্ট না পাওয়া গেলেও, কোম্পানি ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৬,০০০ টাকার আপগ্রেড বোনাস দিচ্ছে। ফলত আপনি এই সিরিজের তিনটি ফোন কেনার সময় ১২,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এছাড়াও সিরিজের গ্যালাক্সি এস২৪ বা গ্যালাক্সি এস২৪+ মডেলের সাথে স্ক্রিন প্রোটেকশন প্যাক কিনলে ৪,৩৫০ টাকার অতিরিক্ত কার্ট ডিসকাউন্ট মিলবে, যেখানে সবচেয়ে প্রিমিয়াম মডেল অর্থাত্‍ স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলে স্ক্রিন প্রোটেকশন প্যাকের ওপর আলাদাভাবে ৬,৮৫০ টাকার অতিরিক্ত কার্ট ডিসকাউন্ট কাজে লাগানো যাবে।

Samsung Galaxy S24 5G-এর দাম

ভ্যানিলা স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের বেস অর্থাত্‍ ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। এর অন্য স্টোরেজ ভ্যারিয়েন্ট মানে ৮ জিবি ও ৫১২ জিবি সংস্করণটি ৮৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনটি অ্যাম্বার ইয়েলো, কোবাল্ট ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy S24+ 5G-এর দাম

স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের ১২ জিবি ও ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা ৯৯,৯৯৯ টাকা, অন্যদিকে এর ১২ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ১,০৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি কোবাল্ট ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক রঙের বিকল্পগুলিতে আসে।

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।